
আইনেট প্রতিনিধিঃ প্রত্যেক বছরের মত এ বছর ও আমবাসা ডলুবাড়ী বাজারে সোমবার সন্ধ্যা রাত থেকে শুরু হল ৭ এ সাইড ডে নাইট ক্রিকেট টুর্নামেন্ট। প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে এই ক্রিকেট টুর্নামেন্টের শুভ সূচনা করেন আমবাসা পৌর পরিষদের চেয়ারম্যান প্রতিমা মালাকার, উপস্থিত ছিলেন বিজেপি মন্ডল সভাপতি অজয় অধিকারী, এলাকার বিশিষ্ট সমাজসেবী প্রদীপ চক্রবর্তী, কমিটির কনভেনার সুমন পরিমল দেব রায় সহ অন্যান্যরা। এদিন অতিথিরা ব্যাটে বল মেরে ডলুবাড়ি বাজারের ষষ্ঠ টুর্নামেন্টের সূচনা করেন। এক সাক্ষাৎকারে টুর্নামেন্টের কনভেনার পরিমল দেব রায় বলেন এই ক্রিকেট টুর্নামেন্ট ছয় বছর ধরে ডলুবাড়ী বাজারে হয়ে আসছে, এ বছর ৩২ টিম দিন এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে, টুর্নামেন্টে বিজয়ীর হাতে তুলে দেওয়া হবে 50 হাজার টাকার নগদ ও একটি ট্রফি এবং রানার্সদের হাতে ৩০ হাজার টাকা নগদ ও একটি ট্রফি তুলে দেওয়া হবে। আগামী ২৬ শে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই ক্রিকেট টুর্নামেন্টের আসর। প্রত্যেক বছরের মতো এবছর এই ক্রিকেট টুর্নামেন্ট কে নিয়ে ক্রিকেটপ্রেমীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল লক্ষণীয়।