img


: উন্নয়নের জন্য একতা জরুরি -মুখ্যমন্ত্রী :


আইনেট  প্রতিনিধিঃ    নাগের জলার দি সাউথ ত্রিপুরা বাস অনার্স অ্যাসোসিয়েশন ৩৫ বছর পূর্তি করেছে ।সংগঠনের ৩৫ বছর পূর্তি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়। এরই অঙ্গ হিসেবে শনিবার নাগেরজলায় শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তি উন্মোচন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা ।শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তি উন্মোচন করে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, মুড়ি টিনের বাস দিয়ে রাজ্যে বাস সার্ভিস শুরু হয়েছিল ।তখন মালিক এবং শ্রমিকদের মধ্যে মধুর সম্পর্ক ছিল ।এরপরই চলে এসেছে মার্কসবাদ ।চেষ্টা চলে কিভাবে মালিক কে শ্রমিকদের থেকে সরানো যায় ।দীর্ঘ সময় এই অব্যবস্থা চলার পর নরেন্দ্র ভাই মোদী প্রধানমন্ত্রী হিসেবে আসীন হয়ে শ্লোগান তোলেন ,সবকা সাথ সবকা বিকাশ ।এর ফলেই দেশে এখন প্রগতি দেখা যাচ্ছে। মুখ্যমন্ত্রী বলেন ,সবাইকে নিয়ে একসাথে এগিয়ে না গেলে উন্নয়ন কোন মতেই সম্ভব না।