
আইনেট প্রতিনিধিঃ আঞ্চলিক রাজ ভাষা সম্মেলনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য নিয়ে বিভিন্ন মহলে প্রতিক্রিয়া শুরু হয়েছে ।শনিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বক্তব্যের তীব্র প্রতিবাদ জানান রাজ্যের বিরোধী দলনেতা জিতেন চৌধুরী ।এ দিন সিপিআইএম রাজ্য দপ্তরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয় ।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা জিতেন চৌধুরী ।অনুষ্ঠানে শহীদ বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান বিরোধী দলনেতা সহ অন্যান্য নেতৃবৃন্দ ।এই অনুষ্ঠানেই বিরোধী জননেতা বলেন ,১৯৫২ সালের এই ভাষা আন্দোলন পরবর্তী সময়ে স্বাধীন বাংলাদেশ নামে পৃথক রাষ্ট্র গঠনে মন্ত্রণা যুগিয়ে ছিল। এই ভাষা আন্দোলন ১৯৭৫ সালের ককবরক ভাষার স্বীকৃতির আন্দোলনে প্রেরণা যুগিয়ে ছিল ,যে আন্দোলনে ধনঞ্জয় ত্রিপুরা শহীদ হয়েছিলেন ।পরবর্তী সময়ে ১৯৭৯ সালে বিরোধী দলনেতা ককবরক রাজ্য ভাষার মর্যাদা পায়।জিতেন চৌধুরী বলেন ,শুক্রবার আগরতলায় হিন্দি ভাষার প্রসারের লক্ষ্যে রাজ ভাষা সম্মেলনে বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ।বক্তব্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, উত্তর-পূর্বাঞ্চলের চল্লিশটি ভাষাকেই দেবনাগিরি হরফে লিখতে হবে ।তার এই বক্তব্য এক ধরনের হুমকি স্বরূপ। এটা এক ধরনের ভাষা সন্ত্রাসও বটে ।বিরোধী দলনেতা জানান ,এটা আরএসএস এর চিন্তা ভাবনা প্রসূত ।এর তীব্র নিন্দা জানান তিনি।