img


: স্বদেশী সামগ্রি গ্রহণই স্বদেশী ভাবনা -রাজ্যপাল :


আইনেট  প্রতিনিধিঃ  শনিবার স্বদেশী জাগরণ মঞ্চ আগরতলা মহানগর কমিটির উদ্যোগে উদ্যমি সম্মাননা এবং প্রোৎসাহন সম্মেলন অনুষ্ঠিত হয়। রাজধানীর মুক্তধারা প্রেক্ষাগৃহে আয়োজিত সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্যের রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু,রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য, অখিল ভারতীয় স্বদেশী জাগরণ মঞ্চের আধিকারিক ধর্মেন্দ্র কুমার ,সংগঠনের রাজ্য আহ্বায়ক ইন্দ্রজিত দেব সহ অন্যান্যরা ।এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু বলেন ,স্থানীয় দ্রব্য সামগ্রি গ্রহণের মধ্য দিয়ে স্বদেশী ভাবনার জাগরণ ঘটে ।স্বদেশী ভাবনার মাধ্যমেই আত্মনির্ভর ভারত গঠন সম্ভব ।এর জন্য আমাদের সকলের স্বদেশী দ্রব্য সামগ্রী ব্যবহারে অঙ্গীকার গ্রহণ করতে হবে ।রাজ্যপাল বলেন ,এতেই অর্থনৈতিক স্বাধীনতা আসবে ।আর অর্থনৈতিক স্বাধীনতাই প্রকৃত স্বাধীনতা বলে মনে করেন রাজ্যপাল।    অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাজ্যের রাজ্যসভা সাংসদ তথা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। তিনি বলেন ,প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আত্মনির্ভর ভারত এবং আত্মনির্ভর মহিলাদের কথা বলছেন ।এর মানে মহিলাদের স্বশক্তিকরণ ।মহিলাদের সমৃদ্ধ করনে রাষ্ট্রের সমাজ ব্যবস্থা কলুষিত থেকে মুক্ত হবে ।তিনি আরো বলেন, লাখপতি দিদির কথা আমরা ভাবতেই পারতাম না ।রাজ্যে বর্তমানে একলক্ষের উপর লাখপতি দিদি রয়েছেন। তিনি আরো বলেন, মহিলাদের আত্মনির্ভর করার লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার কাজ করে চলছে।