
আইনেট প্রতিনিধিঃ কাজ এবং উন্নয়ন সমানতালে এগিয়ে চললেও কাজের পরিবেশ নেই ত্রিপুরা গ্রামীণ ব্যাংকে। এমনটাই অভিযোগ গ্রামীণ ব্যাংকের কর্মচারীদের। তাদের আরো অভিযোগ, ভালো কাজ করার পরেও ব্যাংক কর্তৃপক্ষ কর্মচারীদের উপর অযথা চাপ সৃষ্টি করছে। বদলির ভয় দেখাচ্ছে ।নাবার্ড-এর গাইডলাইন অমান্য করছে। এতে করে ব্যাংকের ওয়ার্ক কালচার দারুন ভাবে বাধাপ্রাপ্ত হচ্ছে ।এই সমস্ত বিষয়গুলি নিয়ে ১০ দফা দাবির ভিত্তিতে শনিবার ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের যৌথ উন্নয়ন মঞ্চের ডাকে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয় ।রাজধানীর রাধানগর স্থিত ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে পালন করা হয় এই বিক্ষোভ কর্মসূচি ।কর্মসূচি থেকে অবিলম্বে সংশ্লিষ্ট দাবিগুলি পালনের আহ্বান জানানো হয় ।এদিন ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের যৌথ উন্নয়ন মঞ্চের এক নেতৃত্ব এই কথা জানান। তিনি জানান, সংশ্লিষ্ট বিষয়গুলি নিয়ে আগামী ২৭ ফেব্রুয়ারি ব্যাংক কর্তৃপক্ষের সাথে বৈঠক রয়েছে। এই বৈঠকে দাবি-দাওয়া গুলি মেনে না নিলে আগামী 16 মার্চ একদিনের ধর্মঘটের ডাক দেবেন তারা।