img


Mann Ki Baat-এর ১৩১তম পর্ব শুনলেন মুখ্যমন্ত্রী


আইনেট  প্রতিনিধিঃ     মোহনপুর বিধানসভা কেন্দ্রে রবিবার প্রধানমন্ত্রী পরিচালিত জনপ্রিয় রেডিও অনুষ্ঠান মন কি বাত-এর ১৩১তম পর্ব শোনার জন্য এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত থেকে পর্বটি মনোযোগ সহকারে শোনেন রাজ্যের মুখ্যমন্ত্রী।স্থানীয় দলীয় কর্মী, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষদের উপস্থিতিতে আয়োজিত এই কর্মসূচিতে মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী এই অনুষ্ঠানের মাধ্যমে দেশের সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ রক্ষা করছেন। সমাজের বিভিন্ন ক্ষেত্রে অনুপ্রেরণামূলক উদ্যোগ, স্বনির্ভরতা, নারী শক্তির অগ্রগতি এবং যুব সমাজের ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা তুলে ধরা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।মুখ্যমন্ত্রী আরও বলেন, “মন কি বাত কেবল একটি রেডিও অনুষ্ঠান নয়, এটি দেশের কোটি মানুষের অনুভূতির প্রতিফলনপ্রধানমন্ত্রী দেশের উন্নয়ন, সংস্কৃতি ও সামাজিক দায়বদ্ধতার বিষয়গুলোকে সামনে এনে আমাদের অনুপ্রাণিত করেন।”