
আইনেট প্রতিনিধিঃ আজ ৮নং টাউন বড়দোয়ালী মণ্ডলের পক্ষ থেকে ৬নং বুথ এবং ৩২নং ওয়ার্ডের ৫৩নং বুথে বিশেষভাবে ‘মন কি বাত’ শোনার ব্যবস্থা করা হয়। কেন্দ্রীয় সরকারের জনপ্রিয় এই রেডিও অনুষ্ঠানটি প্রধানমন্ত্রী Narendra Modi-র মাসিক বক্তব্য হিসেবে দেশজুড়ে সম্প্রচারিত হয়। মণ্ডলের উদ্যোগে সংশ্লিষ্ট দুই বুথ এলাকায় কর্মী-সমর্থক ও স্থানীয় বাসিন্দাদের উপস্থিতিতে সমবেতভাবে অনুষ্ঠানটি শোনা হয়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী দেশের সাম্প্রতিক বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি, সমাজসেবামূলক উদ্যোগ এবং সাধারণ মানুষের অনুপ্রেরণাদায়ক গল্প তুলে ধরেন। এদিনের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত হয়ে রাজ্যের পরিবহন ও পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী জানান, ‘মন কি বাত’শুধু একটি রেডিও অনুষ্ঠান নয়, এটি দেশের জনগণের সঙ্গে প্রধানমন্ত্রীর সরাসরি সংযোগের এক গুরুত্বপূর্ণ মাধ্যম এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন কি বাত অনুষ্ঠানের মাধ্যমে গোটা ভারতবর্ষকে একসূত্রে গাঁথার পরিকল্পনা গ্রহণ করেছেন । পাশাপাশি আজকের পর্বে প্রধানমন্ত্রী বিশেষভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও তার ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আলোচনা করেছেন যা আগামী দিনে এআই দেশের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানসহ এবং সামগ্রিক উন্নয়নে সহায়ক হবার প্রধানমন্ত্রীর মত প্রকাশের কথাও নিজ বক্তব্যে তুলে ধরেন তিনি । এদিনের অনুষ্ঠানে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, বড়দোয়ালী মণ্ডল সভাপতি শ্যামল দেসহ অন্যান্য দলীয় নেতৃত্ব ও কর্মীরা।