img


প্রাক্তন বিধায়ক মাধব সাহার মৃতদেহ নিয়ে উদয়পুরে শোক মিছিল।


আইনেট  প্রতিনিধিঃ   গতকাল বিকালে সিপিআইএম - র প্রাক্তন বিধায়ক মাধব সাহার মৃত্যুর খবর আসা মারত দলীয় নেতাকর্মীদের মধ্যে নেমে আসে শোকের ছায়া। গতকাল রাতেই মাধব সাহার মৃতদেহ নিয়ে আসা হয় উদয়পুরে। সারা রাত মরদেহ উদয়পুর সিপিআইএম মহকুমা পার্টি অফিসে রাখাছিল। রবিবার সকাল থেকে দলীয় কার্যালয়ে নেতাকর্মীরা শেষ শ্রদ্ধা জানাতে হাজির হয়।পরে দলীয় কর্মী ও নেতৃত্বরা মরদেহ নিয়ে উদয়পুর শহরে শোক মিছিল বের হয়। উপস্থিত ছিলেন সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য রতন ভৌ মিক সহ সিপিআইএম - র‌ বিধায়ক গন। উপস্থিত ছিলেন রাজ্য ও বিভাগ এবং জেলার নেতৃবৃন্দ। মিছিল উদয়পুর সেন্ট্রাল রোড, নিউটাউন রোড,হয়ে জামতলা হয়ে উনার বাড়ি গিয়ে মহকুমার মহাশ্মশানে গিয়ে শেষ কৃত্য সম্পন্ন হয়। গতকাল রাত থেকে শুরু করে রবিবার সকাল পর্যন্ত দলীয় কর্মী থেকে শুরু করে বামপন্থী রাজনৈতিক দলগুলোর নেতৃত্ব ও সাধারণ জনগন শেষবারের মতো মাধব সাহাকে শেষ শ্রদ্ধা জানান।