img


গণ-অবস্থান কর্মসূচি পালন করল জার্নালিস্টস ডেভেলপমেন্ট ইউনিয়ন অফ ত্রিপুরা।


আইনেট  প্রতিনিধিঃ     সংবাদমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ বন্ধ এবং সাংবাদিকদের নিরাপত্তা ও আর্থ-সামাজিক সুরক্ষা নিশ্চিত করার দাবিতে গণ-অবস্থান কর্মসূচি পালন করল জার্নালিস্টস ডেভেলপমেন্ট ইউনিয়ন অফ ত্রিপুরাসোমবার আগরতলার সার্কিট হাউস এলাকায় গান্ধী মূর্তির পাদদেশে আয়োজিত এই কর্মসূচিতে রাজ্যের বিভিন্ন সংবাদমাধ্যমের সাংবাদিকরা অংশগ্রহণ করেন।  সাংবাদিকদের স্বাধীন ও নির্ভীকভাবে কাজ করার পরিবেশ নিশ্চিত না হলে সমাজে স্বচ্ছতা, দায়বদ্ধতা এবং গণতান্ত্রিক মূল্যবোধ ক্ষতিগ্রস্ত হয়। সাম্প্রতিক সময়ে সাংবাদিকদের উপর বিভিন্ন ধরনের চাপ, হুমকি ও পেশাগত অনিশ্চয়তা বৃদ্ধি পাওয়ায় সংগঠন গভীর উদ্বেগ প্রকাশ করে।  সাংবাদিকতা শুধুমাত্র সংবাদ পরিবেশন নয়—এটি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস এবং সাধারণ মানুষের কণ্ঠস্বর হয়ে ওঠার দায়বদ্ধতা। সাংবাদিকের কলম থামিয়ে দেওয়ার চেষ্টা মানে সমাজের বিবেককে স্তব্ধ করার প্রয়াসপ্রশ্ন তোলার অধিকার সংকুচিত হলে গণতন্ত্রের ভিত দুর্বল হয়ে পড়ে।জেডিইউটি-এর পক্ষ থেকে সাংবাদিকদের জন্য নিরাপত্তা বিধান, স্বাস্থ্যবিমা, পেশাগত মর্যাদা এবং স্থায়ী আর্থ-সামাজিক সুরক্ষা নিশ্চিত করার দাবি জানানো হয়। পাশাপাশি সংবাদমাধ্যমের স্বাধীনতায় যেকোনও প্রকার হস্তক্ষেপ বন্ধে সরকারের কাছে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।    গণ-অবস্থান কর্মসূচির মাধ্যমে সংগঠন স্পষ্ট বার্তা দেয়—সত্য ও গণতন্ত্র রক্ষায় সাংবাদিক সমাজ ঐক্যবদ্ধ।