
আইনেট প্রতিনিধিঃ ত্রিপুরা সরকারের খাদ্য, জনসংভরণ ও ক্রেতা স্বার্থ বিষয়ক দফতরের উদ্যোগে এবং কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের সহায়তায় আজ ধলাই জেলার অন্তর্গত আমবাসা মহকুমার কুলাই দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে প্রাঙ্গনে কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে ধান ক্রয় করা হয়। কৃষকদের কাছ থেকে কুইন্টাল প্রতি ২ হাজার ৩ শ ৬৯ টাকা সহায়ক মূল্যে ধান ক্রয় করা হয়। সকাল থেকেই মাঠে প্রাঙ্গনে কৃষকদের ভীড় ছিল লক্ষণীয়। উপস্থিত ছিলেন কৃষি দপ্তরের সেক্টর অফিসার সিরাজ মিয়া, আমবাসা খাদ্য দপ্তরের ইন্সপেক্টর জোহেব বেতু সহ ও দপ্তরের আধিকারিকরা। সাক্ষাৎকারে সেক্টর অফিসার সিরাজ মিয়া জানান আমবাসা এগ্রি সাব ডিভিশনের জন্য একদিন সময় রাখা হয়েছে এবং লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে ১০০ মেট্রিকটন।