
আইনেট প্রতিনিধিঃ ৬০ লক্ষ টাকার বার্মিজ সিগারেট সহ আটক এক গাড়িচালক ।ঘটনা রবিবার রাতে রাজধানীর শ্রীনগর থানাধীন বাইপাস সড়কে। গোপন সংবাদে খবর পেয়ে শ্রীনগর থানার ওসি অরুণোদয় দাস এবং সেকেন্ড অফিসার নারায়ণ সেন সহ পুলিশ এবং টিএসআর বাহিনী রবিবার রাতে বাইপাস সড়কের উৎ পেতে বসে থাকে ।কিছুক্ষণ বাদেই খয়েরপুর থেকে টিআর ০৫ জে ১৭০৬ নম্বরের একটি কনটেইনার ট্রাক আমতলীর দিকে যাওয়ার পথে পুলিশ গাড়িটি থামিয়ে তলাশী চালায় ।ট্রাক থেকে মোট ৩৭টি বাক্সে তিন লক্ষ ৭০ হাজার বার্মিজ সিগারেট উদ্ধার করে। ঘটনায় ট্রাকের চালককেও পুলিশ আটক করেছে। রবিবার রাতে শ্রীনগর থানার ওসি অরুণোদয় দাস এই সংবাদ জানান ।তিনি জানান ,উদ্ধারকৃত বার্মিজ সিগারেট গুলির আনুমানিক বাজার মূল্য ৬০ লক্ষ টাকা। গাড়িটিকেও সিজ করা হয়েছে বলে জানান তিনি।