img


শিব বাড়িতে এক রক্তদান শিবির


 আইনেট  প্রতিনিধিঃ    রাজধানীর সেন্ট্রাল রোডস্হিত শিববাড়িতে নিখিল ত্রিপুরা শ্রী শ্রী হরি ভক্তি প্রচারিণী সভার উদ্যোগে ধর্মীয় অনুষ্ঠান চলছে ।এই উপলক্ষে গত কয়েকদিন ধরেই চলছে ভগবত পাঠ সহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান ।এর পাশাপাশি চলছে সমাজসেবার কাজও ।এর অঙ্গ হিসেবে রবিবার নিখিল ত্রিপুরা শ্রী শ্রী হরি ভক্তি প্রচারিনী সভার উদ্যোগে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। সেন্ট্রাল রোডের শিববাড়িতে আয়োজন করা হয় এই রক্তদান শিবির। শিবিরে উপস্থিত ছিলেন স্থানীয় কর্পোরেটর রত্না দত্ত সহ অন্যান্যরা ।এই রক্তদান শিবির প্রসঙ্গে আয়োজকরা জানান ,রক্তদান সমাজসেবার মধ্যে অন্যতম সর্বশ্রেষ্ঠ ।কারণ অন্যান্য দানে দাতা এবং গ্রহীতার মধ্যে সম্পর্ক স্থাপনের সুযোগ পাওয়া যায় ।কিন্তু রক্তদানের ক্ষেত্রে এই সুযোগ নেই ।কারন, রক্ত কোন ধর্মের কোন মতের মানুষ পাচ্ছেন তা জানার কোন উপায় নেই ।মানুষের সেবার জন্যই মানুষ স্বেচ্ছায় রক্তদান করছেন ।তাই রক্তদানকে মহৎ দান বলা হয়।