img


বাড়িতে ঢুকে অতর্কিত হামলা ও মারধরের ঘটনা


আইনেট  প্রতিনিধিঃ    বাড়িতে ঢুকে অতর্কিত হামলা ও মারধরের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে খোয়াইয়ের উত্তর রামচন্দ্রঘাটের লালটিলা এলাকায়। রবিবার দুপুর আনুমানিক ১২টা নাগাদ সংঘটিত এই হামলায় একই পরিবারের তিনজন রক্তাক্ত হয়েছেন। আহতরা সকলেই তুলসী দাসের পরিবারের সদস্য। ঘটনার বিবরণে জানা গেছে, এদিন দুপুরে লালটিলা এলাকার বাসিন্দা তুলসী দাসের বাড়িতে চাণমোহন দাস তার ছেলে এবং আরও কয়েকজন দুষ্কৃতী অতর্কিত হামলা চালায়। অভিযোগ, দুষ্কৃতীরা ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে এবং আসবাবপত্র ও অন্যান্য জিনিসপত্র বাইরে ছুড়ে ফেলে দেয়। সেই সময় তুলসী দাসের স্ত্রী বাধা দিতে গেলে তাকেও নির্দয়ভাবে মারধর করা হয়।খবর পেয়ে তুলসী দাস ও তার ছেলে দ্রুত বাড়িতে পৌঁছালে, দুষ্কৃতীরা তাদের ওপরও ঝাঁপিয়ে পড়ে বলে অভিযোগ। এই হামলায় পরিবারের তিনজনই গুরুতর আঘাত পেয়েছেন। ঘটনার পর আক্রান্ত পরিবারের পক্ষ থেকে খোয়াই থানায় অভিযুক্তদের নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। উল্লেখ্য ৩০ বছর আগে চারমোহন দাস লালটিলা এলাকায় তুলসীদাসের নিকট জায়গা বিক্রি করেছিল। সেই জায়গায় পুনরায় দখল নিতে আসে। এবং অবৈধভাবে তুলসী দাস কে বসতবাড়ি থেকে অনুচ্ছেদ করে দিতে অভিযোগ।