
আইনেট প্রতিনিধিঃ রাজ্য সরকারের অন্যান্য দপ্তর এবং বিভিন্ন স্বশাসিত সংস্থা গুলোর মতো আগরতলা পৌর নিগময়ও দুর্নীতি ছেয়ে গেছে বলে অভিযোগ প্রদেশ কংগ্রেসের। এই দুর্নীতি এবং নগরবাসীর স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন দাবি নিয়ে সোমবার আগরতলা পৌর নিগমের কমিশনারের নিকট ডেপুটেশন প্রদান করার কথা ছিল কংগ্রেসের ।কিন্তু পৌর নিগম থেকে জানানো হয় ,আধিকারিক স্টেশনে নেই ।এই অবস্থায় প্রদেশ কংগ্রেসের ডেপুটেশন প্রদান কে কেন্দ্র করে কোন ধরনের অস্থির পরিস্থিতি সৃষ্টির সুযোগ তৈরি করে না দেওয়ার লক্ষ্যে এদিন এই কর্মসূচি স্তগিত রাখে প্রদেশ কংগ্রেস । প্রদেশ কংগ্রেস প্রবক্তা প্রবীর চক্রবর্তী এ দিন এই কথা জানান। এদিন ডেপুটেশন প্রদান কর্মসূচি স্থগিত রেখে কংগ্রেস ভবনের সামনে যুদ্ধ নিয়ে এক বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে প্রদেশ কংগ্রেস। এই বিক্ষোভ কর্মসূচিতে প্রদেশ কংগ্রেস প্রবক্তা প্রবীর চক্রবর্তী বক্তব্য রাখেন ।তিনি তার বক্তব্যে আমেরিকার প্ররোচনায় ইরানে ইজরায়েলের আক্রমণের ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। বিদ্যালয়ে বোমা হামলার ঘটনারও তীব্র নিন্দা ও ধিক্কার জানান তিনি। তিনি বলেন ,এখন পর্যন্ত বিদ্যালয়ে বোমা হামলার ঘটনায় ২৫০ জন কচিকাঁচা ছাত্রছাত্রী নিহত হয়েছে, যাদের গড় বয়স ছিল পাঁচ থেকে ছয় বছর ।এই যুদ্ধকে কেন্দ্র করে ভারত সরকার এখন পর্যন্ত যে ভাষ্য প্রদান করেছে তা অত্যন্ত দুর্বল বলে মনে করেন তিনি ।প্রদেশ কংগ্রেস প্রবক্তা জানান ,এর আগে দেশের কোন সরকারের ভাষ্য এতটা দুর্বল ছিল না ।এই অবস্থানের পেছনে এপস্টেইন ফাইল এবং আদানি মামলা অন্যতম কারণ হতে পারে বলে মনে করেন তিনি। প্রদেশ কংগ্রেস প্রবক্তা জানান ,অন্যায় যুদ্ধের প্রতিবাদ জানাক ভারত ।যুদ্ধ বন্ধে যুক্তিযুক্তভাবে এবং নির্ভীকভাবে কূটনৈতিক উদ্যোগ শুরু করার জন্য ভারত সরকারের নিকট দাবি জানান তিনি।