img


ওভারলোড পাথর বাহী ডাম্পারের দৌরাত্মে ব্যাহত জনজীবন।


আইনেট  প্রতিনিধিঃ    মঙ্গলবার সকালে কদমতলা এলাকায় অবার লোড ড্যাম্পার গাড়ির বেপরোয়া চলাচলকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে অতিরিক্ত বোঝাই ড্যাম্পার গাড়িগুলি নিয়মিতভাবে এই রাস্তায় চলাচল করছে, যার ফলে রাস্তার অবস্থা বেহাল হয়ে পড়েছে এবং প্রায়ই দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছে।   এই পরিস্থিতির প্রতিবাদে সকালেই ক্ষুব্ধ জনতা কদমতলা ত্রিমুখী মোড়ে রাস্তা অবরোধ করেন। অবরোধের জেরে গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল সম্পূর্ণভাবে ব্যাহত হয় এবং উভয় দিকেই দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। নিত্যযাত্রী ও সাধারণ মানুষ চরম দুর্ভোগের শিকার হন।  খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কদমতলা থানা-র পুলিশ বাহিনী। পুলিশ অবরোধকারীদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। স্থানীয়দের দাবি, অবিলম্বে অবার লোড গাড়ির চলাচলে কড়া নজরদারি ও প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নিতে হবে, নচেৎ বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন তারা।   শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ ও স্থানীয়দের মধ্যে আলোচনা চলছিল এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা অব্যাহত ছিল।