img


: ভাষা শহীদ ধনঞ্জয় ত্রিপুরাকে স্মরণ করল জিএমপি :


আইনেট  প্রতিনিধিঃ    ককবরক ভাষার ভাষা শহীদ ধনঞ্জয় ত্রিপুরাকে স্মরণ করলো ত্রিপুরা উপজাতি গণ মুক্তি পরিষদ ,উপজাতি যুব ফেডারেশন এবং টি এস ইউ'র সদর ব বিভাগীয় কমিটি। এই উপলক্ষে রাজধানীর কর্নেল চৌমুহনী এলাকায় শহীদ ধনঞ্জয় ত্রিপুরার প্রতিকৃতিতে নেতৃবৃন্দ পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। উপস্থিত ছিলেন ত্রিপুরা উপজাতি গণ মুক্তি পরিষদের সাধারণ সম্পাদক রাধা চরণ দেববর্মা সহ অন্যান্য নেতৃবৃন্দ ।এদিন গণমুক্তি পরিষদের সাধারণ সম্পাদক রাধা চরণ দেববর্মা জানান ,ককবরক ভাষার সরকারি স্বিকৃতির দাবিতে ১৯৭৫ সালে জোলাই বাড়িতে আন্দোলন করতে গিয়ে পুলিশের গুলিতে নিহত হয়েছিলেন জনজাতি নেতৃত্ব ধনঞ্জয় ত্রিপুরা ।এদিন তার ৫২ তম শহীদান দিবস পালন করা হচ্ছে। তিনি আরো বলেন, জনজাতিদের মাতৃভাষা ককবরকের বিকাশের লক্ষ্যে তারা আগামীদিনেও আন্দোলন চালিয়ে যাবেন।