img


একই রাতে পর পর দুইটি অভিযান সাফল্য পেল মধুপুর থানার পুলিশ।


আইনেট  প্রতিনিধিঃ    একই রাতে পর পর দুইটি অভিযান সাফল্য পেল মধুপুর থানার পুলিশ। প্রথমটি রাত বারোটা নাগাদ দ্বিতীয়টি ভোর চারটা নাগাদ। গোপন খবরের ভিত্তিতে মধুপুর থানার ওসি, সেকেন্ড ওসি এবং অন্যান্য পুলিশ দিয়ে কোনাবন বৈশমারা এলাকায় অভিযান সংঘটিত করা হয়। পুলিশের কাছে খবর ছিল ঐ এলাকায় প্রচুর পরিমাণে গাজা মজুত রয়েছে। যথারীতি মধুপুর থানা পুলিশ  ঐ এলাকায় হানা দেয়। শেষ পর্যন্ত কোনাবন বৈষমারা একটি গভীর জঙ্গল থেকে পঞ্চাশ কেজির অধিক শুকনো ভাজা উদ্ধার করতে সক্ষম হয়।এদিকে মধুপুর থানা ওসি উজ্জল চৌধুরী জানান গোপন খবরের ভিত্তিতে তাদের এই সাফল্য আসে একই রাতে পরপর দুই দুইটি। প্রথমটি মধুপুর বাজার সংলগ্ন এলাকায় একটি অটো থেকে ৪৩ কেজি গাজা উদ্ধার করা হয় এবং চালক উত্তম দেব কে গ্রেপ্তার করা হয়। আর দ্বিতীয়টি সোমবার ভোররাত্র আনুমানিক চারটা নাগাদ কোনাবন বৈশমারা এলাকা থেকে উদ্ধার ৫০ কেজির অধিক শুকনো গাজা।