img


: মহারাজগঞ্জ বাজারে দোল উৎসব অনুষ্ঠিত :


আইনেট  প্রতিনিধিঃ  হোলি উৎসবে দোল পূজার আয়োজন করল মহারাজগঞ্জ বাজার। মহারাজগঞ্জ বাজারের সবজি বাজার ব্যবসায়ী সমিতি এবং খান্না মার্কেটের যৌথ উদ্যোগে এই দোল পূর্ণিমার আয়োজন করা হয়। এই উপলক্ষে রাধা কৃষ্ণের পূজা হয় ।পূজার পর উপস্থিত ব্যবসায়ীরা রাধা কৃষ্ণের চরণে ভক্তিভরে রং দেন ।পরে তারা একে অপরকে আবিরের রঙে রাঙিয়ে দেন। একে অপরকে জড়িয়ে ধরে কৌশল বিনিময় করেন ।এদিন মহারাজগঞ্জ বাজারে এই হোলি উৎসব প্রসঙ্গে মহারাজগঞ্জ সবজি বাজার ব্যবসায়ী সমিতির নেতৃত্ব সন্তোষ সাহা জানান ,অন্যান্য বছরের মত এবারও মহারাজগঞ্জ বাজারে এই দোল পূর্ণিমা উৎসবের আয়োজন করা হয়েছে । দোল পূর্ণিমা উপলক্ষে সকল ব্যবসায়ী এবং রাজ্যবাসীকে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করেন তিনি।