img


: শিশু উদ্যানের বসন্ত ফেস্টে মাতোয়ারা সকল বয়সের উৎসাহীরা :


আইনেট  প্রতিনিধিঃ    বুধবার হোলি ।সারাদেশের সাথে রাজ্যেও পালিত হচ্ছে হোলি উৎসব। হোলিকে কেন্দ্র করে এ বছর রাজধানীর বিভিন্ন স্থানে বিভিন্ন ধরনের রঙিন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ।এমনই এক অনুষ্ঠান চলছে রাজধানীর শিশু উদ্যানে ।   এই উৎসবের নামকরণ করা হয়েছে বসন্ত ফেস্ট টু পয়েন্ট জিরো ।ধর্মীয় এবং সাংস্কৃতিক আবহে এই অনুষ্ঠানে আবির মেখে এবং মাখিয়ে আনন্দে মাতোয়ারা শিশুর থেকে শুরু করে বিভিন্ন বয়সের মানুষ।

এদিন এই অনুষ্ঠান প্রসঙ্গে উদ্যোক্তাদের পক্ষ থেকে একজন জানান ,এবছর বসন্ত ফেস্ট ২.০কে আরো আকর্ষণীয় করে তুলতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। ইসকন মন্দিরের কীর্তনীয়া দল দিয়ে শুরু হবে অনুষ্ঠান ।সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন রাজ্যের পারমিতা রিয়াং সহ অন্যান্যরা। ছোট ছোট ছেলে মেয়ে ,যুবক-যুবতী এবং অভিভাবক অভিভাবিকারা যেন এই উৎসবে অংশগ্রহণ করতে পারেন সেই লক্ষ্যেই অনুষ্ঠানকে সাজিয়ে তোলা হয়েছে বলে জানান তিনি।

এদিকে বসন্ত ফেস্ট ২.০ অনুষ্ঠানে প্রবেশপত্র প্রায় নিশেষিত ।অনলাইনের মাধ্যমেই এর ব্যবস্থাপনা করা হয়েছে ।তারপরও প্রবেশপত্রের জন্য এদিন শিশু উদ্যানে উৎসাহীদের মধ্যে দীর্ঘ লাইন পরিলক্ষিত হয়।