
আইনেট প্রতিনিধিঃ রাজ্যসরকারের পক্ষথেকে স্পষ্টভাবে বার্তা দেওয়া হয়েছে রাজ্যে কোনোপ্রকার পেট্রোল ডিজেলের সঙ্কট নেই। এখনো পর্যন্ত পর্যাপ্ত পরিমানে পেট্রোল ডিজেল মজুত রয়েছে। কিন্তু দেখা যাচ্ছে কিছু সংখ্যক অসাধু ব্যাবসায়ী কৃত্তিমভাবে পেট্রোল ডিজেলের সঙ্কট তৈরিকরে যাচ্ছে। যারমধ্যে নাম উঠেআসছে শান্তির বাজার আর এম পেট্রোল পাম্পের। অভিযোগের তীর পেট্রোল পাম্পের ম্যানেজার ও কিছুসংখ্যক কর্মী অসাধু তেল বিক্রেতাদের সঙ্গে হাতমিলিয়ে ড্রামে ড্রামে তেল বিক্রিকরছে। উনাদের একটাই উদ্দ্যেশ্য তেলের কৃত্তিম সংকট তৈরিকরে মোটাঅঙ্কের বিনিময়ে বাইরের বাজারে তেল বিক্রিকরা। অভিযোগের ভিত্তিতে জানাযায় পেট্রোল পাম্পের ম্যানেজার ও অন্যান্য কর্মীরা সকলের মধ্যে তেল সঙ্কটহবে বলে জানিয়ে সকলের মধ্যে আতঙ্কের সৃষ্টি করেছেন। এতেকরে সকলে চরম বিশৃঙ্খলতার মধ্যদিয়ে তেল সংগ্রহকরতে দেখাযায়। এখন সকল চাইছে শান্তির বাজার মহকুমাশাসক যেন এইবিষয়ে সঠিক পদক্ষেপগ্রহনকরে।