img


গোর্খাবস্তিতে এআরডিডি দপ্তরের উদ্যোগে স্বেচ্ছাসেবী রক্তদান শিবির,


 আইনেট  প্রতিনিধিঃ   পশ্চিম ত্রিপুরার গোর্খাবস্তি এলাকায় অবস্থিত এআরডিডি দপ্তরের উদ্যোগে “দুর্যোগ প্রস্তুতি ও সচেতনতা কর্মসূচি”-র অংশ হিসেবে দ্বিতীয় স্বেচ্ছাসেবী রক্তদান শিবিরের আয়োজন করা হয়। মানবিক এই উদ্যোগে দপ্তরের কর্মীসহ বহু স্বেচ্ছাসেবী রক্তদাতা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এই রক্তদান শিবিরের উদ্বোধন করেন দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি রক্তদাতাদের এই মহৎ উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং সমাজের কল্যাণে এগিয়ে আসার জন্য তাদের ধন্যবাদ জানান। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলার দায়িত্বপ্রাপ্ত সমাধিপতি বিশ্বজিৎ শীল, দপ্তরের সচিব ডক্টর দীপা ডি নায়ার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ ও দপ্তরের আধিকারিকরা।       রক্তদান শিবিরে শতাধিক স্বেচ্ছাসেবী রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন, যা স্বাস্থ্য পরিষেবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন উপস্থিত অতিথিরা। মন্ত্রী সুধাংশু দাস রক্তদাতাদের উৎসাহিত করতে তাদের সম্মাননা প্রদান করেনমন্ত্রী বলেন, এ ধরনের সামাজিক ও মানবিক কর্মসূচি সমাজে ইতিবাচক বার্তা দেয়। তিনি আশা প্রকাশ করেন, এআরডিডি দপ্তরের এই উদ্যোগ দেখে অন্যান্য দপ্তর ও সংগঠনও স্বেচ্ছায় রক্তদানের মতো মহৎ কাজে এগিয়ে আসবে।