img


তেলিয়ামুড়া মহকুমাভিত্তিক অনূর্ধ্ব ১৫ ক্রিকেট টুর্নামেন্টের শিরোপা দখল করে নেতাজি স্মৃতি সংঘ


আইনেট  প্রতিনিধিঃ    তেলিয়ামুড়া ক্রিকেট এসোসিয়েশন দ্বারা পরিচালিত তেলিয়ামুড়া মহকুমাভিত্তিক অনূর্ধ্ব ১৫ ক্রিকেট টুর্নামেন্টের শিরোপা দখল করে নেতাজি স্মৃতি সংঘ। শুক্রবার ছিল ফাইনাল খেলা নেতাজি নগর স্কুল মাঠে। ফাইনাল খেলাটি হয় নেতাজির স্মৃতি সংঘ ও জি-নেক্সট ক্লাবের মধ্যে। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় নেতাজি স্মৃতি সংঘ। নির্ধারিত ৪৫ ওভারের মধ্যে ৩৭ ওভার ৫ বল খেলে সবকটি উইকেট হারিয়ে ১০৩ রান তুলতে সক্ষম হয়। দলের পক্ষে সর্বাধিক রান করে অনিকেশ সাহা ৩১, ৭৬ বল খেলে। যার মধ্যে পাঁচটি চারের মার ছিল। দ্বিতীয় সর্বাধিক রান আসে অতিরিক্ত থেকে ৩৫। জি-নেক্সট ক্লাবের পক্ষ থেকে প্রীতম দাস নয় ওভার বল করে ৩৭ রান দিয়ে তিনটি উইকেট দখল করে। দুইটি করে উইকেট পায় রাজদীপ সূত্রধর, দীপক রুদ্র পাল ও নিলয় দাস যথাক্রমে ১৯,১৪ ও ১৫ রান দিয়ে। জবাবে খেলতে নেমে জি-নেক্সট এর ক্লাবের শুরুটা মোটেই ভালো ছিল না। দ্বিতীয় ওভারে পঞ্চম বলে অয়ন রুদ্রপাল আউট হয় বিক্রম দাসের বলে। এরপর পৃথ্বীরাজ দাসের ঘূর্ণিঝড়ে একের পর এক উইকেট পড়তে থাকলেও নিলয় দাস অপরদিকে আগলে রাখে। ৭২ বল খেলে চারটি চারের মারে সাহায্যে ৪০ রান তুলতে সক্ষম হয়। দ্বিতীয় সর্বাধিক রান আসে 23 রান অতিরিক্ত থেকে। দলীয় ৮৮ রানে নিলয় দাস একটি ফুলটস বল মারতে গিয়ে ডিপ স্কয়ার লেগে ক্যাচ দিয়ে সাজ ঘরে ফিরে যায়। ২৮ ওভার তিন বল খেলে 93 রানে সবাই আউট হয়ে যায়। ফলের নেতাজির স্মৃতি সংঘ দশ রানে ফাইনাল ম্যাচ জিতে যায়। ম্যাচের সেরা হয় লেগ স্পিনার পৃথ্বীরাজ দাস। সে নয় ওভারে দুটি মেডেন সহ ১৭ রান দিয়ে চারটি উইকেট দখল করে। অধিনায়ক বিক্রম দাস নয় ওভারে 31 রান দিয়ে তিনটি উইকেট দখল করে। টুর্নামেন্টের সেরা ব্যাটসম্যান হয় বুলেট ক্লাবের ওম মোদক ও সেরা বলার হয় নেতাজি স্মৃতি সংঘের বিক্রম দাস। চ্যাম্পিয়ন ও রানার্স দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেয় অতিথিরা। ফাইনাল খেলায় উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া ক্রিকেট এসোসিয়েশনের সম্পাদক নন্দন রায়, তেলিয়ামুড়া পৌর পরিষদের চেয়ারম্যান রূপক সরকার, ভাইস চেয়ারম্যান মধুসূদন রায়, বিশিষ্ট সমাজসেবী বিধান নাথ চৌধুরী সহ অন্যান্যরা।