
আইনেট প্রতিনিধিঃ টিবি মুক্ত দেশ হিসেবে গড়ে তোলার জন্য দেশের প্রধানমন্ত্রী যে ঘোষণা দিয়েছেন সেই আহ্বান কে সামনে রেখে শুক্রবার উদয়পুর কিল্লা গুনবতী হলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার সদস্য রাম পদ জমাতিয়া, গোমতী জেলার মূখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার কমল রিয়াং, কিল্লার সিডিপিও প্রদীপ মুড়া সিং সহ অন্যান্যরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কিল্লা সমষ্টি উন্নয়ন দপ্তরের চেয়ারম্যান বাগান হরি মুলসুম। প্রত্যেকেই আলোচনা করতে গিয়ে বলেন, টিবি মুক্ত দেশ হিসেবে গড়ে তোলার জন্য দেশের প্রধানমন্ত্রী যে আহ্বান জানিয়েছেন তাতে সবাইকে এগিয়ে আসার জন্য আহবান জানানো হয়। প্রত্যেকেই বলেন, দীর্ঘ দিন ধরে টিবি বা যক্ষ্মা রোগের লক্ষণ গুলো হলো জ্বর আসা,দুই সপ্তাহের বেশি কাশি, রাত্রি বেলা কাশি হওয়া, শরীরের ওজন ও খিদে কমে যাওয়া কিংবা কফের সঙ্গে রক্ত যাওয়া হলে পরে সঙ্গে সঙ্গে নিকটবর্তী চিকিৎসকের পরামর্শ নেওয়ার জন্য আহ্বান জানানো হয়। তবে এ রোগ সময়মতো শনাক্ত করা হলে দ্রুত সুস্থ হয়ে ওঠা সম্ভব। নিক্ষয় পোষণ যোজনায় চিকিৎসা চলাকালী ১০০০ টাকা প্রতি মাসে পাবেন টিবি রোগীরা। সঙ্গে রোগীকে পুষ্টিকর খাবার দিতে হবে। তবে যদি কেউ টিবি রোগে আক্রান্ত হন রাজ্য সরকার সব সরকারি স্বাস্থ্য কেন্দ্রে বিনামূল্যে চিকিৎসা পরিষেবার সুযোগ রয়েছে এবং টিবি রোগ সম্পূর্ণ নিরাময় যোগ্য। প্রত্যেক হাসপাতলে বিনামূল্যে টিবি রোগের ওষুধ সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যায়। অনুষ্ঠানে প্রায় 14 জন টিবি রোগীকে বিনামূল্যে পুষ্টিকর খাদ্য সরবরাহ করা হয়।