
আইনেট প্রতিনিধিঃ ত্রিপুরার বাঁশ এর গুণমান বিশ্ব বিখ্যাত ।এই বাঁশের সাহায্যে বিভিন্ন সামগ্রী উৎপন্ন করা হয় । কিন্তু এতদিন বাঁশ জাত সামগ্রী গুলি দেশ এবং বিদেশের দরবারে পৌঁছে দেওয়ার কোন উদ্যোগ গ্রহণ করা হয়নি। বর্তমান সরকারের আমলে সংশ্লিষ্ট বিষয়ে একটি উদ্যোগ গ্রহণ করা হয়েছে ।এর জন্য একটি প্রজেক্ট হাতে নেওয়া হয়েছে। বিশ্বব্যাংকের আর্থিক সহায়তায় এই প্রজেক্টের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে ।বাঁশের মূল্যায়ন সংক্রান্ত এই প্রজেক্ট নিয়ে একটি কর্মশালার আয়োজন করা হয় শুক্রবার ।এই কর্মশালার উদ্বোধন করেন রাজ্যের বন ,পরিবেশ এবং বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের মন্ত্রী অনিমেষ দেববর্মা। কর্মশালায় উপস্থিত ছিলেন বিশ্ব ব্যাংক এবং ত্রিপুরা ব্যাম্বু মিশনের প্রতিনিধিরাও। এই কর্মশালার উদ্দেশ্য ব্যাখ্যা করতে গিয়ে মন্ত্রী অনিমেষ দেববর্মা বলেন, রাজ্যের বাঁশ অত্যন্ত গুণমান সম্পন্ন।এই বাঁশ দিয়ে বিভিন্ন সামগ্রী প্রস্তুত করা হয় ।এই সামগ্রীগুলি বাজারজাত করে দেশ এবং বিদেশের কাছে তুলে ধরার লক্ষ্যেই এই কর্মশালার আয়োজন করা হয়েছে বলে জানান তিনি।