img


: বিমানবন্দরে উপ রাষ্ট্রপতিকে স্বাগত জানালেন রাজ্যপাল মুখ্যমন্ত্রী ও অন্যান্যরা :


আইনেট  প্রতিনিধিঃ     দুই দিনের সফরের রাজ্যে এলেন দেশের উপরাষ্ট্রপতি সিপি রাধা-কৃষ্ণান ।শনিবার বিকেলে ভারতীয় বায়ুসেনার বিশেষ বিমান করে এমবিবি বিমানবন্দরে এসে পৌঁছোন তিনি ।বিমানবন্দরে উপরাষ্ট্রপতিকে স্বাগত জানান রাজ্যের রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু, মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা, প্রদেশ বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য। রাজ্যপালকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য সচিব জে কে সিনহা ,রাজ্য পুলিশের মহা নির্দেশক অনুরাগ ধ্যানকর সহ অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা। বিমানবন্দর থেকে সোজা লোক ভবনে চলে যান উপরাষ্ট্রপতি সিপি রাধা কৃষ্ণান ।দুই দিনের রাজ্য সফরকালে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান সহ একাধিক কর্মসূচিতে অংশগ্রহণ করবেন উপরাষ্ট্রপতি ।উদয়পুরে ত্রিপুরেশ্বরী মন্দিরেও পুজো দিতে যাবেন তিনি ।রবিবার বিকেলে দিল্লির উদ্দেশ্যে রাজ্য ত্যাগ করবেন উপরাষ্ট্রপতি সিপি রাধা কৃষ্ণান।