
আইনেট প্রতিনিধিঃ বিগত বছরগুলির মত এবারো আন্তর্জাতিক নারী দিবস পালন করছে রাজ্যের সাংবাদিকদের সংগঠন ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন এবং এর মহিলা শাখা জেন্ডার কাউন্সিল ।রবিবার আগরতলা প্রেসক্লাবে এই উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে রাজ্যের ৫০ জন মহিলা সাংবাদিককে সম্মাননা প্রদান করা হবে। পাশাপাশি দুজন মহিলা সাংবাদিককে যথাক্রমে অনন্যা সংবাদ যোদ্ধা সম্মাননা এবং শক্তিরূপা সম্মাননা -২০২৬ প্রদান করা হবে। ।রবিবার সকাল ১১ টা থেকে আগরতলা প্রেস ক্লাবে এই অনুষ্ঠান শুরু হবে ।আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে এবছর রাজ্যের কর্মরত ৫০ জন মহিলাকে বিশেষ সম্মাননা প্রদান করা হবে। এর পাশাপাশি দুজন মহিলা সাংবাদিককে তাদের কাজের স্বীকৃতি স্বরূপ অনন্যা সংবাদ যোদ্ধা সম্মাননা এবং শক্তিরূপা সম্মাননা -২০২৬ প্রদান করা হবে ।শনিবার আগরতলা প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলন করে এই কথা জানান রাজ্যের বিশিষ্ট মহিলা সাংবাদিক তথা আগরতলা প্রেসক্লাবের সহ-সভা নেত্রী চিত্রা রায়।