
আইনেট প্রতিনিধিঃ ত্রিপুরা স্বাসাসিত জেলা পরিষদের নির্বাচনকে পাখির চোখ করে অনেক আগে থেকেই ময়দানে নেমে পড়েছে শাসক দল বিজেপি। এলাকায় এলাকায় যোগদান সভার পর বর্তমানে এডিসির নির্বাচনী কেন্দ্র ভিত্তিক চলছে বাইক রেলি এবং রোড শো। এর মধ্যেই শনিবার আসন্ন নির্বাচনের নির্বাচনী রণকৌশল নির্ধারণে বিজেপির প্রদেশ দপ্তরে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা ,প্রদেশ বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য, জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা সহ বিজেপির জনজাতি মোর্চা এবং প্রদেশ নেতৃবৃন্দ। এই বৈঠক প্রসঙ্গে মুখ্যমন্ত্রী সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান ,আসন্ন এডিসি নির্বাচনে কিভাবে দল লড়াই করবে ,এই লড়াইয়ের রণকৌশল কি থাকবে সংশ্লিষ্ট বিষয় নিয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্যই এই বৈঠক ডাকা হয়েছে।