img


: উন্নততর পরিকাঠামো, যোগাযোগ ব্যবস্থা ও সাংস্কৃতিক ঐতিহ্য ত্রিপুরাকে উচ্চস্তরে তুলে ধরেছে -উপ রাষ্ট্রপতি :


আইনেট  প্রতিনিধিঃ    ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের ১৪ তম সমাবর্তন অনুষ্ঠানে রবিবার উপস্থিত ছিলেন দেশের উপরাষ্ট্রপতি সিপি রাধা কৃষ্ণণ। প্রদীপ প্রজনন করে এই অনুষ্ঠানের শুভ সূচনা করেন উপরাষ্ট্রপতি। সাথে ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা ,রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লুত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ অন্যান্যরা ।এর আগে উপরাষ্ট্রপতি সহ অন্যান্য অতিথিদের পাগড়ী ও উত্তরীয় পরিয়ে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বরণ করে নেওয়া হয় ।   অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে দেশের উপরাষ্ট্রপতি সিপি রাধা কৃষ্ণণ বলেন ,তার দৃঢ় বিশ্বাস ,রাজ্যের রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রী এই বিশ্ববিদ্যালয় কে আরো সুউচ্চে তুলে ধরবেন এবং এক উজ্জ্বল ভবিষ্যতের দিকে নিয়ে যাবেন। তিনি জানান ,তার জন্মস্থান চেন্নাই এবং আগরতলার মধ্যে এক সময় যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত কঠিন ছিল। কিন্তু বর্তমানে গত এক দশক ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি র উত্তর পূর্বাঞ্চলের প্রগতির প্রতি নিরলস প্রচেষ্টায় ত্রিপুরার যোগাযোগ ব্যবস্থা ও  পরিকাঠামোগত ক্ষেত্রে প্রভূত উন্নতি হয়েছে। উন্নতমানের যোগাযোগ ব্যবস্থা শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলছে ।বর্তমান সময়ের দেশের যেকোনো প্রান্ত থেকেই ত্রিপুরায় যাতায়াত ব্যবস্থা অত্যন্ত সুলভ হয়েছে।