img


দুই বছর ধরে অচল জল প্রকল্প


 আইনেট  প্রতিনিধিঃ   ধলাই জেলার কমলপুর মহকুমার অন্তর্গত উত্তর কচুছড়া গ্রাম পঞ্চায়েতের কবিরাজটিলা গ্রামে প্রায় দুই বছর ধরে তীব্র পানীয় জলের সংকটে ভুগছেন এলাকাবাসী। কেন্দ্রীয় সরকারের বহুল প্রচারিত জল জীবন মিশন প্রকল্পের আওতায় গ্রামে একটি পানীয় জল প্রকল্প চালু করা হলেও বাস্তবে তার কোনো সুফল পাচ্ছেন না সাধারণ মানুষ। অভিযোগ, দীর্ঘদিন ধরে প্রকল্পের জলের মেশিনটি বিকল হয়ে পড়ে রয়েছে, কিন্তু তা মেরামতের কোনো উদ্যোগই নেওয়া হয়নি। গ্রামবাসীদের দাবি, সমস্যার সমাধানের জন্য বহুবার সংশ্লিষ্ট দপ্তরের দ্বারস্থ হলেও প্রতিবারই নানা অজুহাত শুনতে হয়েছে। কখনো বলা হয়েছে আগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বদলি হয়ে গেছেন, নতুন কর্মকর্তা এলে বিষয়টি দেখা হবে।