
আইনেট প্রতিনিধিঃ উদয়পুর রমেশ চৌমুহনী এলাকায় দীর্ঘ দিন ধরে রেস্টুরেন্টের ব্যবসা চালিয়ে আসছিল নন্দ লাল সাহা।আর এই ব্যবসা করে সংসার প্রতিপালন করে আসছিল। প্রতিদিনের মতো রবিবার দোকান বন্ধ করে বাড়িতে চলে যায় নন্দ লাল সাহা।সোমবার ভোরবেলা TRO3 1765 নম্বরের একটি রাবার বোঝাই করা গাড়ি এসে নন্দ লাল সাহার দোকানের ভিতর গাড়ি টি ঢুকিয়ে দেয়।আর এতে দোকানটি ভেঙে চুরমার হয়ে যায়।খবর পেয়ে তিনি উদয়পুর রমেশ চৌমুহনী এলাকায় নিজ দোকানের গাড়ি বোঝাই অবস্থার দৃশ্য দেখে রাধা কিশোর পুর থানায় খবর দেওয়া হয়। ঘটনা স্থলে ছুটে আসে পুলিশ। পুলিশ ঘটনাস্থলে এসে চালক কে না পেলেও গাড়ি টি থানায় নিয়ে আসে পুলিশ। এ দিকে দোকানের মালিক জানায় দোকানে থাকা সমস্ত কিছু ভেঙে দিয়েছে গাড়ি টি।কয়েক লক্ষাধিক টাকা ক্ষতি হয়েছে বলে জানায়।পুলিশ তদন্ত শুরু করেছে।