img


প্রার্থী তালিকা ঘোষণা করলো বামফ্রন্ট


আইনেট  প্রতিনিধিঃ   এডিসির নির্বাচন আসন্ন। কিন্তু এখনো নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করা হয়নি। তেমনিভাবে ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের দিনক্ষণও  ঘোষণা করা হয়নি। কিন্তু এর আগেই প্রার্থী তালিকা ঘোষণা করে চমক দিল  বামফ্রন্ট ।    সোমবার সিপিআইএম রাজ্য দপ্তরে বামফ্রন্টের এক বৈঠক অনুষ্ঠিত হয় ।বৈঠকে এডিসি নির্বাচন এবং ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচনের জন্য প্রার্থী নির্ধারণ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।    আলোচনায় সিদ্ধান্ত হয় যে এডিসির ২৮ টি আসনের মধ্যে সিপিআইএম একা ২৫ টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে ।অপরদিকে আরএসপি ,ফরওয়ার্ড ব্লক এবং সিপিআই একটি করে আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে। রাজ্য বামফ্রন্ট কমিটির এই বৈঠকে প্রার্থী তালিকাও চূড়ান্ত করে ফেলা হয়।পরে সাংবাদিক সম্মেলন করে প্রার্থী তালিকা ঘোষণা দেওয়া হয় ।সাংবাদিক সম্মেলনে বামফ্রন্টের পক্ষে সি আই টি ইউ রাজ্য সভাপতি মানিক দেব এডিসি নির্বাচন এবং ধর্মনগর বিধানসভার উপনির্বাচনের জন্য প্রার্থী তালিকা ঘোষণা করেন। বামফ্রন্টের ঘোষিত প্রার্থী তালিকায় ৩ নং মাছমারা নির্বাচনী কেন্দ্র একে প্রতিদ্বন্দ্বিতা করবে অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক। ফরওয়ার্ড ব্লক এই কেন্দ্রে প্রার্থীর নাম পরবর্তী সময়ে ঘোষণা করবে বলে জানান মানিক দে।  সাংবাদিক সম্মেলনে বাম নেতৃত্ব মানিক দে জানান, আসন্ন ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনেও বামফ্রন্ট প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছে ।ধর্মনগর বিধানসভা কেন্দ্রে বামফ্রন্টের পক্ষে সিপিআইএম মনোনীত প্রার্থী হলেন প্রাক্তন বাম বিধায়ক অমিতাভও দত্ত। তিনি বর্তমান সিপিআইএম রাজ্য সম্পাদক মন্ডলীর অন্যতম সদস্য বলেও জানান মানিক দে।