img


নারী অধিকার সুরক্ষায় জেলাশাসকের নিকট ডেপুটেশন গার্লস প্রাউটিস্টদের :


আইনেট  প্রতিনিধিঃ  আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নারীদের অধিকার সুরক্ষার দাবিতে পশ্চিম জেলার জেলা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করল গার্লস প্রাউটিস্ট এর  রাজ্য শাখা। সোমবার আনন্দমার্গের এই মহিলা সংগঠনের পক্ষ থেকে ১১ দফা দাবির ভিত্তিতে জেলা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করা হয়। ডেপুটেশন প্রদানে দাবি গুলির মধ্যে অন্যতম হল ,সমাজে শিক্ষা কর্মসংস্থানসহ সর্বক্ষেত্রে লিঙ্গ বৈষম্য দূর করা ,নার্সারি থেকে বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত নারীদের শিক্ষা অবৈতনিক করা ,    নারী ধর্ষণকে নারী হত্যার সমতুল্য বিচার করে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা ,বিভিন্ন বিজ্ঞাপনে নারী দেহের নগ্ন প্রদর্শন বন্ধ করা ,পণপ্রথা সমূলে উচ্ছেদ করা প্রমুখ। এদিন আনন্দমার্গের মহিলা সংগঠন গার্লস প্রাউটিস্টের রাজ্য শাখার পক্ষ থেকে এই সংবাদ জানানো হয়।      ডেপুটেশন প্রদানের নেতৃত্বে ছিলেন সংগঠনের শিলং সার্কেলের বি এল ও আনন্দ কৃষ্ণ প্রভা আচারিয়া।