
আইনেট প্রতিনিধিঃ গত আট মার্চ জেলায় জেলায় জেলা স্তরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করেছে রাজ্য সরকারের সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষা দপ্তর। মঙ্গলবার রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে অনুষ্ঠিত হয় দপ্তরের রাজ্যভিত্তিক আন্তর্জাতিক নারী দিবস উদযাপন অনুষ্ঠান ।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় ,রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন , ঝরনা দেববর্মা ,রাজ্য শিশু সুরক্ষা অধিকার কমিশনের চেয়ারপার্সন জয়ন্তী দেববর্মা, সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের অধিকর্তা তপন দাস সহ অন্যান্যরা ।এই অনুষ্ঠান প্রসঙ্গে সমাজকল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিংকু রায় বলেন ,নারীদের ক্ষমতায়ন ,সুরক্ষা আত্মসম্মান এবং স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে কেন্দ্র এবং রাজ্য সরকার কাজ করে চলছে ।সংশ্লিষ্ট বিষয়গুলি নিয়ে এই অনুষ্ঠানে বিস্তারিত আলোচনা হবে ।তিনি আরো জানান ,সমাজ থেকে বাল্যবিবাহ এবং নাবালিকা অন্তঃসত্ত্বা এই ধরনের ঘটনাগুলি বন্ধ করার লক্ষ্যেও আলোচনা হবে। তিনি জানান ,একটি সুন্দর সমাজ গঠনে নারী তথা মায়েদের যথেষ্ট ভূমিকা রয়েছে।