img


মান্দাইয়ে মথার ভাঙ্গন, বিপিনের হাত ধরে বিজেপিতে যোগ দিলেন ২৭৫ ভোটার


আইনেট  প্রতিনিধিঃ     এডিসি নির্বাচন যতই এগিয়ে আসছে পাহাড়ে ততই সাংগঠনিকভাবে দুর্বল হচ্ছে রাজ্যের অন্যতম জন জাতিভিত্তিক সংগঠন তিপ্রা মথা।    সাত দিন ধরে একনাগাড়ে রাজ্যের বিভিন্ন এলাকায় বিজেপি আয়োজিত যোগদান সভায় তিপ্রা মথার ভাঙ্গন পরিলক্ষিত । মঙ্গলবার  ৫৫ পরিবারের ২৭৫ জন ভোটার তিপ্রা মথা দল ছেড়ে বিজেপি দলে যোগদান করেন । মথার কেন্দ্রীয় পর্যবেক্ষক গুরুপদ দেববর্মার নেতৃত্বে প্রদেশ বিজেপি দপ্তরে এই যোগদান পর্ব অনুষ্ঠিত হয় ।এদিন নবাগতদের হাতের দলীয় পতাকা তুলে দিয়ে স্বাগত জানান প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা ।পরে সাংবাদিক সম্মেলনে এই দলত্যাগের বিষয়টি জানান তিনি।  উল্লেখ্য তিপ্রা মথার কেন্দ্রীয় পর্যবেক্ষকদের অন্যতম ছিলেন গুরুপদ জমাতিয়া। তিনি তিপ্রা ল্যান্ড স্টেট পার্টির সাধারণ সম্পাদক ছিলেন ।মথার সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মনের অত্যন্ত কাছের লোক ছিলেন তিনি ।এই যোগদান সভায় অন্যান্য মতানেতৃবৃন্দদের মধ্যে ছিলেন টিএসএফ-এর সেন্ট্রাল মেম্বার চিত্তরঞ্জন দেববর্মা ,হেজামারা ব্লক কমিটির ট্রেজারার উষা রঞ্জন দেববর্মা ,ওয়াই টিএফের মান্দাই ব্লকের সাংগঠনিক সম্পাদক পুদিনা দেববর্মা এবং মান্দাই ব্লক সম্পাদক দিলীপ দেববর্মা। এদিনের যোগদান সভায় মান্দাইয়ে বিজেপির সংগঠন আরো শক্তিশালী হলো। এই যোগদান সভা আসন্ন এডিসি নির্বাচনে বিজেপির অনুকূলে প্রভাব ফেলবে বলেই মনে করছে রাজনৈতিক মহল।