img


জাতীয় সড়কে, ইলেকট্রিক অটো নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে


     আইনেট  প্রতিনিধিঃ     তেলিয়ামুড়া থানা এলাকার, বড় মুড়া ইকোপার্কের সংলগ্ন এলাকায় জাতীয় সড়কে, ইলেকট্রিক অটো নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়লে,  ফটোতে থাকা পাঁচ জন যাত্রীই গুরুতরভাবে আহত হয়। গুরুতর আহত ওটো যাত্রীদের তেলিয়ামুড়া মহাকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর পাঁচজনকেই আগরতলা জিবি হাসপাতালে রেফার করা হয়। ঘটনাটি আজ দুপুর দুইটায়। চম্পকনগর থেকে খোয়াই যাওয়ার পথে, বড় মুড়া ইকো এলাকাটি অতিক্রম করেই বাক নিতে গিয়ে  , ইলেকট্রিক অটোচালক ডোনাল দেববর্মানিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। রাস্তার পাশেই অটো টি একাধিক পালটি মারে বলে প্রত্যক্ষদর্শীরা জানায়। অটোতে থাকা চালকসহ পাঁচজনই গুরুতর আহত হয়। আহতদের মধ্যে একটি শিশুও রয়েছে। দুর দুর্ঘটনা গ্রস্ত অটো টির পেছনেই আগরতলা থেকে ছামনু যাচ্ছিল অগ্নি নির্বাপক দপ্তরের গাড়ি। তৎক্ষণাৎ গাড়ি থামিয়ে আহতদের তেলিয়ামুড়া হাসপাতালে নিয়ে আসে। এদিকে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতাল থেকে গুরুতর আহত পাঁচজন কে আগরতলা জিবি হাসপাতালের রেফার করার সময়ে দেখা দেয় মহা বিপত্তি। হাসপাতলে তিনটি অ্যাম্বুলেন্স এর মধ্যে দুইটি এম্বুলেন্স ই বিকল। ৩০ মিনিটের উপরে গুরুতর আহত থাকা দুইজন রোগী তেলিয়ামুড়া হাসপাতালের করিডোরে গাড়ির জন্য পড়ে থাকে।সেই সময়ে হাসপাতালে উপস্থিত সাধারণ মানুষ হাসপাতাল কর্তৃপক্ষকে এ ব্যাপারে  জানতে চাইলে, মর্জি মাফিক হাসপাতাল কর্তৃপক্ষ একে অপরের উপর দোষ চাপিয়ে কেটে পড়ে। প্রায় এক ঘন্টা পর কল্যাণপুর হাসপাতাল থেকে একটি অ্যাম্বুলেন্স আসার পর গুরুতর আহত  দুজনকে জিবি হাসপাতালে উদ্দেশ্যে রওনা হয়। হাসপাতাল কর্তৃপক্ষের এহেনও দায়িত্বজ্ঞানহীনতায় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে।