img


: নারী উন্নয়ন জাতীয় উন্নয়নেরই অঙ্গ ,এমবিবি কলেজে বললেন রাজ্যপাল :


আইনেট  প্রতিনিধিঃ   বৃহস্পতিবার রাজ্যের উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান মহারাজা বীর বিক্রম মহাবিদ্যালয়ে দুই দিনের এক জাতীয় সেমিনার শুরু হয় ।এই সেমিনারের প্রতিপাদ্য বিষয় ছিল 'প্রেসিং উইমেন্স ইস্যুস- মেন্টাল বিয়িং এন্ড এমপাওয়ারমেন্ট দা ওয়ে ফরওয়ার্ড' ।এদিন এই সেমিনারের উদ্বোধন করেন রাজ্যের রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু ।এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যপাল বলেন ,ভারতীয় সংস্কৃতি এবং পরম্পরায় নারীদের মূল্যায়ন অতি প্রাচীনকাল থেকেই ছিল। অতি প্রাচীনকাল থেকেই স্বামীর আগে স্ত্রীদের নাম ব্যবহার করা হতো ।    এই প্রসঙ্গে রাধাকৃষ্ণ ,সীতারাম পার্বতী পরমেশ্বর প্রমূখ নাম উল্লেখ করেন তিনি। রাজ্যপাল বলেন ,আমাদের দেশ ভারত বর্ষ বিকশিত ভারতের দিকে এগিয়ে চলছে ।দেশের মোট জনসংখ্যার প্রায় অর্ধেক নারী ।নারীদের সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে না পারলে পরে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া কোনমতেই সম্ভব নয়। রাজ্যপাল বলেন, নারীদের উন্নয়ন মানেই জাতীয় উন্নয়ন ।দেশের বিভিন্ন ক্ষেত্রে মহিলাদের অংশগ্রহণই ভারতকে বিশ্ব গুরুর পথে এগিয়ে নিয়ে যেতে পারে বলে মনে করেন রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু।