img


: রক্তদাতারাই রক্তের বিকল্প- মেয়র :


আইনেট  প্রতিনিধিঃ   রক্তের একমাত্র বিকল্প হচ্ছে তারাই যারা সমাজের প্রতি দায়বদ্ধতাকে সামনে রেখে রক্তদান এগিয়ে আসেন। শনিবার রামনগরের শ্যামলীমা এপার্টমেন্ট ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত রক্তদান শিবিরের উদ্বোধন করে এই কথা বলেন মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। অন্যান্য বছরের মত এবারও রামনগরের এই অ্যাপার্টমেন্টের বাসিন্দারা রক্তদান শিবিরের আয়োজন করে ।এর উদ্বোধন করেন মেয়র ।অনুষ্ঠানে রক্ত দাতাদের আন্তরিক অভিনন্দন জানান তিনি। মেয়র বলেন ,সমাজের প্রতি কর্তব্য এবং দায়বদ্ধতা কে সামনে রেখেই এই মহৎ উদ্যোগ গ্রহণ করেছে শ্যামলীমা এপার্টমেন্ট ওনার্স অ্যাসোসিয়েশন ।তাদের এই মহতী উদ্যোগকে সাধুবাদ জানান মেয়র ।তিনি বলেন, রক্তের কোন বিকল্প আজ পর্যন্ত আবিষ্কার করা যায়নি। তার মতে ,রক্তের বিকল্প হল তারাই যারা সামাজিক দায়বদ্ধতাকে সামনে রেখে রক্তদানে এগিয়ে আসেন ।      তিনি আরো জানান,    রক্তদানে সারা দেশের মধ্যে ত্রিপুরা প্রথম সারিতে অবস্থান করছে। এখানে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানেই মানুষ উৎসাহের সাথে রক্ত দানে এগিয়ে আসেন ।