img


আগরতলা রেল স্টেশন থেকে গাঁজা  সহ ২ নেশা কারবারীকে গ্রেফতার


আইনেট  প্রতিনিধিঃ    আগরতলা রেল স্টেশনের জিআরপি থানার পুলিশ শনিবার দুপুরে আগরতলা রেল স্টেশন থেকে গাঁজা  সহ ২ নেশা কারবারীকে গ্রেফতার করেছে ।অন্যান্য দিনের মতো এদিন জিআরপি থানার পুলিশ রেল স্টেশনে অভিযান চালায় ।অভিযান কালে রেল স্টেশনের পার্কিং জোন এলাকায় ট্রলি ও ব্যাগ সহ দুজন ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে। তখন জিআরপি থানার পুলিশ তাদের আটক করে। তাদের দুটি ট্রলি ও ব্যাগে তল্লাশি চালায় ।তল্লাশি কালে পুলিশ তাদের ট্রলি এবং পিঠ ব্যাগ থেকে মোট 26 কিলো ৫৭৫ গ্রাম গাঁজা উদ্ধার করে ।   সাথে সাথে পুলিশ তাদের আটক করে আগরতলা রেলস্টেশনের জিআরপি থানায় নিয়ে যায়। ধৃত অভিযুক্তরা হল আব্দুল কাদির ,পিতা আব্দুল রাশিদ ,বাড়ি মেলাঘর থানাধীন ইন্দিরা নগর এলাকায় এবং দীপক সরকার ,পিতা সুবল সরকার, বাড়ি পালাটানা এলাকায় ।ধৃতদের বিরুদ্ধে জিআরপিএস এবং এনডিপিএস ধারায় মামলা দায়ের করেছে পুলিশ ।এদিন আগরতলা রেল স্টেশনের জিআরপি থানার পুলিশ আধিকারিক এই সংবাদ জানান।