img


২৪টি আধুনিক অ্যাম্বুলেন্স চালু করলেন মুখ্যমন্ত্রী


আইনেট  প্রতিনিধিঃ   ত্রিপুরা রাজ্যের স্বাস্থ্য পরিষেবাকে আরও শক্তিশালী করতে নতুন পদক্ষেপ নিল ত্রিপুরা সরকার। রবিবার রাজধানী আগরতলায় আনুষ্ঠানিকভাবে ২৪টি অত্যাধুনিক অ্যাম্বুলেন্স পরিষেবার উদ্বোধন করলেন অধ্যাপক ডা মানিক সাহা। ফিতা কেটে এবং সবুজ পতাকা নেড়ে তিনি এই অ্যাম্বুলেন্সগুলোর যাত্রা শুরু করান।প্রায় ৫ কোটিরও বেশি টাকা ব্যয়ে এই অ্যাম্বুলেন্সগুলো সংগ্রহ করা হয়েছে। এগুলো রাজ্যের বিভিন্ন জেলা ও প্রত্যন্ত এলাকায় মোতায়েন করা হবে, যাতে জরুরি পরিস্থিতিতে দ্রুত চিকিৎসা পরিষেবা মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়।  মুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরা সরকার স্বাস্থ্য পরিষেবাকে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে। রাজ্যের মানুষ যাতে চিকিৎসার জন্য বাইরে যেতে বাধ্য না হন, সেই লক্ষ্যেই সরকার ধারাবাহিকভাবে বিভিন্ন উন্নয়নমূলক পদক্ষেপ গ্রহণ করছে। এরই অংশ হিসেবে রাজধানী আগরতলার পাশাপাশি রাজ্যের প্রতিটি জেলায় ট্রমা কেয়ার সেন্টার চালু করা হয়েছে।  তিনি আরও জানান, উন্নত চিকিৎসা পরিষেবা প্রদানের লক্ষ্যে আধুনিক অপারেশন থিয়েটার তৈরি করা হয়েছে এবং জটিল রোগের চিকিৎসার জন্য অত্যাধুনিক চিকিৎসা ব্যবস্থা চালু করা হয়েছে। ইতিমধ্যে রাজ্যে সফলভাবে কিডনি প্রতিস্থাপনসহ বিভিন্ন জটিল অস্ত্রোপচার সম্পন্ন হচ্ছে, যা রাজ্যের স্বাস্থ্য পরিষেবার মান উন্নয়নেরই প্রমাণ।