img


ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও মিলছেনা গ্যাস।


আইনেট  প্রতিনিধিঃ    মধ্যপ্রাচ্যে যুদ্ধের দাবানল। যুদ্ধ পরিস্থিতির প্রভাব ভারতীয়দের হেঁশেলে। বিভিন্ন জায়গায় দেখা দিয়েছে রান্নার গ্যাসের সংকট। বেড়েছে দামও। গ্যাস এজেন্সি গুলোর সামনে দীর্ঘ লাইন গ্রাহকদের। তাও মিলছেনা পর্যাপ্ত গ্যাস। বিভিন্ন জায়গার পাশাপাশি ত্রিপুরাতেও চরম আকার নিয়েছে গ্যাস দুর্ভোগ। ঊনকোটি জেলার কুমারঘাটেও রান্নার গ্যাস সংকটে নাকাল হচ্ছেন গ্রাহকরা। বেড়েছে ঘরোয়া এবং বাণিজ্যিক রন্ধন গ্যাসের দাম‌ও।   এর মাঝেই গ্যাস বুকিং করার সময়সীমা নতুন করে বাড়িয়ে ৪৫ দিন করেছে গ্যাস কোম্পানি। বন্ধ রয়েছে বাণিজ্যিক গ্যাসের বিক্রি। এতে আরো অতান্তরে পড়েছেন ভোক্তারা। গ্যাস সংকটে বন্ধ হোটেল রেস্তোরার অধিকাংশ উনুন।  গ্যাস এজেন্সির সামনে দীর্ঘ লাইনে গ্যাস নিতে হুড়ুগুড়ি গ্রাহকদের। কুমারঘাটের কনক গ্যাস সামনেও একই ছবি। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও প্রয়োজন মতো গ্যাস পাচ্ছেননা গ্রাহকরাএনিয়ে গ্যাস নিতে আসা লক্ষীকান্ত সিনহা নামে এক গ্রাহক জানান, নতুন নিয়মে একবার গ্যাস নেওয়ার ৪৫ দিন পূর্ণ না হওয়ায় নতুন করে বুকিং করা যাচ্ছে না গ্যাস। যাদের বুকিং হয়েছে তারাও গ্যাস পাবেন কিনা তা নিয়েও রয়েছে সংশয়। ৪৫ দিন আগে যাদের বুকিং করা ছিলো তারাই শুধুমাত্র পাচ্ছেন নতুন গ্যাসের সিলিন্ডার। তিনি বলেন, অধিকাংশ রান্নাবান্নাই এখন গ্যাস নির্ভর। তাই এই গ্যাস সংকটে সমস্যা তৈরি হচ্ছে প্রত্যেক পরিবারে।