
আইনেট প্রতিনিধিঃ কিছুতেই উদয়পুরে চুরির ঘটনা পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে না পারায় সাধারণ জনগণের মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক।প্রায় প্রতিদিনই উদয়পুর মহকুমায় কোন না কোন জায়গায় কি বাড়ি গড়ে কিংবা ব্যবসা প্রতিষ্ঠানে এতদিন ছিল চোরেদের নিশানা। শনিবার রাতে এবার চোরের দল হানা দিল উদয়পুর রাধা কিশোর পুর থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমে। রবিবার সকালে ভক্তরা আশ্রমে এসে দেখতে পায় আশ্রমের দরজা ভাঙ্গা।খবর দেওয়া হয় আশ্রম কতৃপক্ষদের। তারা এসে দেখতে পায় আশ্রমের একটি রুমে থাকা ট্রাঙ্ক নেই। বড়টি থাকলে ও ছোট ট্রাঙ্ক টা নেই। পরবর্তী সময়ে আশ্রমের পিছনে গিয়ে দেখা যায় ট্রাঙ্কটা ভাঙা অবস্থায় রয়েছে।তার ভিতরে থাকা আশ্রমের পূজার ব্যবহারিত বেশ কিছু জিনিষপত্র নেই।খবর দেওয়া হয় রাধা কিশোর পুর থানায়। পুলিশ ঘটনাস্থলে ছুটে যান।এই ঘটনায় ভক্তদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।এখন প্রশ্ন উঠছে পুলিশ রাতে কেন পাহাড়ার ব্যবস্থা করছে না। দাবি উঠেছে পুলিশ চুরির ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ যেন করে।