img


: ২০২৬-২৭ অর্থ বর্ষের জন্য কর হীন ২৪০.৭২ কোটির ঘাটতি বাজেটে ৩৪,২১২.৩১ কোটি টাকার ব্যয় বরাদ্ধের প্রস্তাব পেশ


আইনেট  প্রতিনিধিঃ    ২০২৬-২৭ অর্থবছরের জন্য সোমবার বিধানসভায় বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। প্রস্তাবিত বাজেটে ব্যয় বরাদ্দের অর্থ রাশি ধরা হয়েছে ৩৪ হাজার ২১২.৩১ কোটি টাকা ।এই ব্যয় বরাদ্দের প্রস্তাব বিগত অর্থ বর্ষের বাজেটের তুলনায় ৫.৫২ শতাংশ বেশি ।ব্যয় বরাদ্ধের প্রস্তাবে ঘাটতি দেখানো হয়েছে ২৪০.৭২ কোটি টাকা। বাজেট পেশ করতে গিয়ে অর্থমন্ত্রী বলেন, প্রস্তাবিত বাজেটে মূলধনী ব্যয় ধরা হয়েছে ৮ হাজার ৯৪৫ .৯২ কোটি টাকা ,যা ২০২৫-২৬ সালের বাজেটের তুলনায় ১৩.১৯ শতাংশ বেশি ।   তিনি জানান ,প্রস্তাবিত বাজেটে নতুন কোন কর আরোপের প্রস্তাব নেই। অর্থমন্ত্রী জানান, স্বাস্থ্য খাতের জন্য প্রস্তাবিত বাজেটে ২ হাজার ৪৪১.৫০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে ,যা গতবছরের তুলনায় ২৫.২৯ শতাংশ বেশি ।বাজেট প্রস্তাবে গ্রামীণ উন্নয়ন খাতে ৪হাজার ৯৪.৫৭ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, যা গত বাজেটের তুলনায় ১৭.৫০ শতাংশ বেশি ।তিনি জানান, কৃষি ও সংশ্লিষ্ট খাতে বাজেট প্রস্তাবে ১ হাজার ৯৮৫ .৬১ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে ,যা গত বাজেটের তুলনায় ৫. ৩১ শতাংশ বেশি। শিক্ষা খাতে অর্থ রাশির বরাদ্ধ রাখা হয়েছে মোট ৬ হাজার ৪৩৯.৫৬ কোটি টাকা ।অর্থমন্ত্রী জানান ,কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের অধীনে ২০২৬-২৭ অর্থ বর্ষে ৬০টি নতুন বাজার নির্মাণ করা হবে ।