
আইনেট প্রতিনিধিঃ অবিলম্বে মৌখিক পরীক্ষা সম্পন্ন করে ফায়ারম্যান এবং ড্রাইভার পদে নিয়োগের দাবী জানালো সংশ্লিষ্ট পরীক্ষার্থীরা ।এদিন অগ্নি নির্বাপক দপ্তরের আধিকারিকের নিকট ডেপুটেশন প্রদান করতে এসে তারা এই কথা জানান। পরীক্ষার্থীরা জানান ২০২২ সালে তারা শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ হন ।এরপর ২০২৫ সালে লিখিত পরীক্ষায় বসেন ।কিন্তু এই পরীক্ষা বাতিল করে দেওয়া হয় ।পরে ২০২৫ সালের ডিসেম্বর মাসে পুনরায় তারা দ্বিতীয়বার লিখিত পরীক্ষায় বসেন ।কিন্তু এখন পর্যন্ত লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হচ্ছে না ।নেওয়া হচ্ছে না দপ্তরের ৩০৪ টি ফায়ারম্যান এবং ২৫টি ড্রাইভার পদের জন্য মৌখিক পরীক্ষাও ।সংশ্লিষ্ট বিষয়ে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেন পরীক্ষার্থীরা।