img


এডিসিকে দেওয়া হবে ৯১৮. ৮২ কোটি টাকা, সাংবাদিক সম্মেলনে জানালেন মুখ্যমন্ত্রী


আইনেট  প্রতিনিধিঃ    সোমবার বিধানসভায় ২০২৬-২৭ অর্থবর্ষের জন্য ৩৪ হাজার ২১২. ৩১ কোটি টাকার ব্যয় বরাদ্দের প্রস্তাব পেশ করেছেন অর্থমন্ত্রীঅর্থমন্ত্রীর এই বাজেট প্রস্তাব নিয়ে এদিন বিধানসভায় সাংবাদিক সম্মেলন করেন মুখ্যমন্ত্রী ।     সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা বলেন, সুন্দর বাজেট হয়েছে এবছর। এর জন্য অর্থমন্ত্রীকে অভিনন্দন জানান তিনি। তিনি বলেন, এ বছরের বাজেট প্রস্তাবে অর্থরাশির পরিমাণ গতবছরের তুলনায় ৫.৫২% বেশি ।অর্থনীতিকে চাঙ্গা করতে পরিকাঠামগত খাতে অর্থাৎ মূলধনী ব্যয়ে বেশি জোর দেওয়া হয়েছে। ২০২৫ -২৬ অর্থবর্ষে মূলধনী খাতে ব্যয় ছিল ৭ হাজার ৯০৩.২৬ কোটি টাকা ।২০২৬-২৭ অর্থ বর্ষের বাজেটে মূলধনী খাতে ব্যয় রাখা হয়েছে ৮ হাজার ৯৪৫ .৯২ কোটি টাকা ।গত বছরের তুলনায় এবার এর বৃদ্ধির পরিমাণ ১৩.১৯ শতাংশ।   মুখ্যমন্ত্রী বলেন ,২০২৬-২৭ অর্থ বর্ষে এডিসিকে ৯১৮.৮২ কোটি টাকা দেওয়া হবে ,যা গত অর্থ বর্ষে ছিল ৮৬০.২১ কোটি টাকা ।তিনি জানান ,মূলধনী অবকাঠামুর ৬.৩৪  শতাংশ বেশি দেওয়া হচ্ছে ডিসিকে ।মুখ্যমন্ত্রী আরও জানান , ২০২৬-২৭ অর্থ বর্ষে এডিসিকে ট্রাইবেল সাবপ্লেন বা টিএসপি খাতে ৭১ ৪৮.৮৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। এবার এডিসিকে  এই খাতে ৭ হাজার ৫৪২ .০৬ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে ।এর পরিমান গত বছরের তুলনায় ৫.৫০ শতাংশ বেশি।