
আইনেট প্রতিনিধিঃ মুখ্যমন্ত্রী কর্তৃক ডিএ ঘোষণা নিয়ে মঙ্গলবার বিধানসভার অধিবেশনে তীব্র বাদানুবাদ হয় । এদিন বিধানসভায় কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন বিষয়টি উত্থাপন করে জানান ,মন্ত্রিসভার বৈঠকে ডিএ ঘোষণা নিয়ে কোন সিদ্ধান্ত ছিল না ।বাজেট পেশের আগে কেবিনেট হয়ে থাকলে কেবিনেটর মেমো হাউজে পেশ করার জন্য দাবি জানান কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। ডিএ ঘোষণা নিয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্য মন্ত্রিসভার অন্যান্য সদস্যদের প্রতি ডিজ রেসপেক্টের সামিল বলেও অভিযোগ করেন তিনি। কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনের এই ধরনের অভিযোগ তীব্র ক্ষোভের সাথেই খন্ডন করেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেন, বাজেট ছাড়াও ডিএ ঘোষণা করা হয় ।কেবিনেটে সিদ্ধান্ত হলে পরে যে কেউই তা ঘোষণা করতে পারেন ।তিনি জানান ,কেবিনেটের মেমো হাউজে পেশ করা হবে ।এতে কোন সমস্যা নেই ।কিন্তু বাজেটের সাথে ডিএ'র কোন সম্পর্ক নেই বলে জানান মুখ্যমন্ত্রী ।তিনি আরো জানান, আইন কানুন মেনেই ডিএ ঘোষণা করা হয়েছে। কংগ্রেস বিধায়কের বক্তব্য নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে মুখ্যমন্ত্রী বলেন ,এভাবে মন্ত্রিসভার সদস্যদের সম্পর্কে বলাটা কোনমতেই উচিত না।