img


১২০ জন মহিলার হাতে সেলাই মেশিন তুলে দিল মহিলা কমিশন


আইনেট  প্রতিনিধিঃ      নারী ক্ষমতায়নের লক্ষ্যে কাজ করে চলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর দিশায় রাজ্য সরকারও নারীদের স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে প্রয়াস চালিয়ে যাচ্ছে ।রাজ্য সরকারের এই প্রয়াসকে সার্থক করে তুলতে উদ্যোগ গ্রহণ করল রাজ্য মহিলা কমিশন ।      মঙ্গলবার রাজধানীর সুকান্ত একাডেমির প্রেক্ষাগৃহে এক অনুষ্ঠানের মাধ্যমে ১২০ জন মহিলার হাতে সেলাই মেশিন তুলে দিল মহিলা কমিশন। এই ক্ষেত্রে মহিলা কমিশনকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ওএনজিসি ত্রিপুরা এসেট কর্তৃপক্ষ। এদিন রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন ঝর্ণা দেববর্মা এই সংবাদ জানান। তিনি জানান, সুবিধাভোগীদের মধ্যে গোমতী জেলার ৫০ জন, গোলাঘাটি এলাকার ৩০ জন সহ পশ্চিম জেলার বিভিন্ন প্রান্তের ৪০ জন মহিলা রয়েছেন। এই প্রসঙ্গে তিনি আরো বলেন ,সমাজ তখনই উন্নত হবে ,যখন নারীরা আত্মনির্ভরশীল হয়ে সমাজে মাথা উঁচু করে বাঁচতে পারবেন ।আর সমাজ উন্নত হলেই রাজ্য এবং দেশ উন্নত হবে ।এই অনুষ্ঠানে সেলাই মেশিন পেয়ে খুশি সংশ্লিষ্ট মহিলারা। তারা জানান, আত্মনির্ভরশীল হওয়ার ক্ষেত্রে রাজ্য মহিলা কমিশনের এই উদ্যোগ তাদের উৎসাহ এবং সহযোগিতা প্রদান করবে।