
আইনেট প্রতিনিধিঃ আগরতলা পৌর নিগম এলাকায় ১৩টি ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট , ৩১টি আইরন রিমুভাল প্লান্ট এবং ৭৭ টি গভীর নলকূপের মাধ্যমে বিশুদ্ধ পানীয় জল পরিষেবা প্রদান করা হয়। বৃহস্পতিবার বিধানসভায় প্রশ্ন উত্তর পর্বে কংগ্রেস বিধায়ক গোপালচন্দ্র রায়ের আনীত একটি প্রশ্নের উত্তরে এই কথা জানান মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা ।তিনি আরো জানান, বর্তমানে আগরতলা পৌরনিগম এলাকায় ২৫ শতাংশ পানীয় জল নদী থেকে এবং ৭৫ শতাংশ পানীয় জল গ্রাউন্ড ওয়াটার থেকে ব্যবহার করা হয়। মুখ্যমন্ত্রী আরও জানান, আগরতলায় জলের প্রেশার অনেকটাই কম ।এর ফলে পানীয় জল পরিষেবায় বিভিন্ন সমস্যা হয়। রাজধানীর মাস্টার পাড়ায় একটি অত্যাধুনিক ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট নির্মাণ করা হচ্ছে বলে জানান মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা।