img


,জহর চক্রবর্তী দীর্ঘদিনের কর্মী - মুখ্যমন্ত্রী


আইনেট  প্রতিনিধিঃ    ৫৬ ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপ-নির্বাচনে জহর চক্রবর্তীকে প্রার্থী করেছে বিজেপি দল ।এতে বেজায় খুশি রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা ।বৃহস্পতিবার বিধানসভায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে সংশ্লিষ্ট বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে মুখ্যমন্ত্রী জানান ,জহর চক্রবর্তী দীর্ঘদিনের কর্মী। ধর্মনগরের একজন সজ্জন ব্যক্তিত্ব। তার পুরো পরিবার বিজেপি দলের সাথে যুক্ত। মুখ্যমন্ত্রী আরো বলেন, ধর্মনগরের  ছোট থেকে বড় সবাই তাকে চেনেন ।এমন সজ্জন ব্যক্তিত্বকে প্রার্থী করায় ধর্মনগর উপনির্বাচনে বিজেপির জয় অবশ্যম্ভাবী বলে জানান মুখ্যমন্ত্রী ।তিনি আরো জানান ,কেন্দ্র এবং রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজ কর্মের নিরিখেই ধর্মনগরে বিরাট জয় পাবে বিজেপি।   ভিলেজ কমিটির নির্বাচন নিয়ে শীর্ষ আদালতের রায় সম্পর্কে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, সুপ্রিম নির্দেশে প্রকারান্তরে নৈতিক জয় হয়েছে আমাদের। আমরা সুপ্রিমকোর্টকে বলেছিলাম একসাথে নির্বাচন করলে বিভিন্ন অসুবিধা হতে পারে। আমরা সেপ্টেম্বরে নির্বাচন চেয়েছিলাম ।কারণ তখন বর্ষার মরশুম থাকত না। মুখ্যমন্ত্রী আরও জানান, সুপ্রিম কোর্টের নির্দেশে বলা আছে ,ভিলেজ কমিটির নির্বাচনের সময় বর্ষা থাকলে নির্বাচনের বিষয়টি নিয়ে রিভিউ করা হবে ।এতে নির্বাচন পিছিয়েও যেতে পারে।