
আইনেট প্রতিনিধিঃ নেশার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে এগুচ্ছে রাজ্য পুলিশ ।প্রতিটি থানাতেই চলছে নেশা বিরোধী অভিযান ।এই সমস্ত অভিযানে সাফল্যও পাচ্ছে পুলিশ ।বুধবার বিকেলে পূর্ব থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে আগরতলার আড়ালিয়া শালবাগান এলাকার সুমন দাসের বাড়িতে তল্লাশি অভিযান চালায় ।এই অভিযান কালে পুলিশ সুমন দাসের বাড়ি থেকে ৬.২ গ্রাম ব্রাউন সুগার ,৮০০ টি ইয়াবা ট্যাবলেট ,নগদ ৩২০০ টাকা, তিনটি মোবাইল সেট এবং ৪০০০ খালি কৌটা উদ্ধার করে ।সুমন দাসকে পুলিশ গ্রেপ্তার করে পূর্ব থানায় নিয়ে আসে ।তাকে জিজ্ঞাসাবাদ চালিয়ে এই নেশা কারবারের সাথে জড়িত আরো একজনের নাম পেয়েছে পুলিশ ।খুব সহসাই অভিযুক্তকে জালে তোলা হবে বলে জানান সদর মহকুমা পুলিশ আধিকারিক ডিপি রায়। এদিন সদর মহকুমা পুলিশ আধিকারিক দেবপ্রসাদ রায় জানান, ধৃত নেশা কারবারি সুমন দাস কে পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হবে।