
আইনেট প্রতিনিধিঃ এনডিপিএস মামলার তদন্তের জন্য একটি স্পেশাল সেল গঠনের দাবি জানালেন কংগ্রেস বিধায়ক গোপালচন্দ্র রায়। শুক্রবার বিধানসভার অধিবেশনের রেফারেন্স পিরিয়ডে কংগ্রেস বিধায়ক গোপাল চন্দ্র রায় এই দাবি জানান। বিধায়কের অভিযোগ, নেশাকারবারি ,রেল কর্মী এবং আরপিএফ এর লোকজনরা একটি চক্র তৈরি করেছে ।রাতে এরা রেল স্টেশনে আসর বসায়। তিনি আরো জানান, সম্প্রতি এনডিপিএস মামলায় বহি রাজ্যের তিনজন এবং রাজ্যের তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এই গ্রেপ্তারের ঘটনা কে ডাবল ইঞ্জিন বলে কটাক্ষ করেন কংগ্রেস বিধায়ক গোপাল চন্দ্র রায়। কংগ্রেস বিধায়ক গোপালচন্দ্র রায়ের এই প্রশ্নের জবাব দিতে গিয়ে স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্বপ্রাপ্ত তথা রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা জানান ,নেশা কারবারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সম্প্রতি আগরতলা রেল স্টেশনে অভিযান চালিয়ে জিআরপি থানার পুলিশ,অন্যান্য থানার পুলিশ কিছু আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে। পরে সিসি টিভির ক্যামেরার ফুটেজ দেখে এই ঘটনায় ২ অভিযুক্ত কে পুলিশ গ্রেপ্তার করেছে। এই মামলা এখনো চলছে। মুখ্যমন্ত্রী আরও জানান, আগরতলা রেল স্টেশনে একটি অত্যাধুনিক স্ক্যানার রয়েছে ।আগরতলা রেল স্টেশনে আরো একটি স্ক্যানার সহ রাজ্যের বিভিন্ন রেল স্টেশন গুলিতে অত্যাধুনিক স্ক্যানার মেশিন স্থাপনের জন্য তিনি কেন্দ্রীয় রেলমন্ত্রীর নিকট আবেদন জানিয়েছেন।